পড়তে বসে

আমি পড়তে ভুলে গেছি, এমনটাই মনে হয় আজকাল। নাকের ডগায় চশমা থাকে বটে,তবে সেটা বেশি কাজে লাগে ফোন খুলে হাবি জাবি করতে। আচ্ছা আমি কী দেখতেও ভুলে যাচ্ছি, তা নইলে আমার মন ..ছবিতে ,কথাতে ভরে থাকে না কেনো ? আমি কি সত্যি ” ঘুমায় যেন চিত্র পটে আঁকা ” একজন হয়ে উঠছি ? এত গুলো প্রশ্নের যখন উত্তর খুঁজছি নিজের ভিতর, ঠিক এমনি সময় হাতে এলো এই বইটা, ‘মংপুতে রবীন্দ্রনাথ ‘। মৈত্রেয়ী দেবীর ‘ন হন্যতে ‘ সেই কবে মনে দাগ কেটেছিল, আজও সেই দাগ মোছেনি । ঋজু হয়ে উঠে বসলাম, এই বই আমায় পড়তেই হবে। এত দিন পড়ি নি , সেটাই দুঃখ ।

“ছাই হয়ে গিয়ে তবু বাকি যা রহিবে
আপনার কথা সে তো কহিবেই কহিবে ।”

Leave a comment